শেরপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

 

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
গতকাল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্মাণাধীন দাওধারা পর্যটন কেন্দ্রে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের খবর কাভারেজ করতে আসা সাংবাদিকদের ওপর কতিপয় এলাকাবাসীর হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) আবু বক্কর সিদ্দিক।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসেন তিনি।

এসময় তার সাথে শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ প্রশাসন সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খুব গুরুত্ব দিয়েছে। যার প্রেক্ষিতে আমরা সরেজমিনে পরিদর্শনে এসেছি। এ বিষয়ে যা আইগত পদক্ষেপ রয়েছে তাই গ্রহণ করা হবে।

গতকাল সোমবার দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের উপস্থিতিতে স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবী জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর একটু পর  বিক্ষুব্ধ কতিপয় এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের হেনস্তা ও মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি