ঝিনাইগাতীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হারুন অর রশিদ দুদু :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের সফল বাস্তবায়ন ও গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক দেবাশিস সরদার, শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী। প্রশিক্ষণের মূল আলোচনা ছিল, দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপি ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়া। আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব। ঋণ খেলাপি হলে সরকারি ঋণের অনাদায়ি অর্থ আদায়ে আইনি পদক্ষেপ নেবে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক গোলাম রব্বানী টিটু, শিশু সুরক্ষা সমাজকর্মী ফৌজিয়া আক্তার রিমা, ইউনিয়ন সমাজকর্মী সুলতান মাহমুদ, সবুজ মিয়া, শাহিদুল ইসলাম ও আলমগীর হোসেনসহ ইউনিয়নের গ্রাম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ জন প্রশিক্ষণার্থী।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট ঈদ উপহার প্রদান করেন শেরপুর পুলিশ সুপার