শেরপুরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও সার সুপারিশ কার্ড বিতরণ

“মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করুন, অধিক ফলন ঘরে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৃত্তিকা মানব সম্পদ উন্নয়ন ইনিস্টিউট, আঞ্চলিক গবেষণাগার, জামালপুর এর তত্বাবধানে এমএসটিএল ব্রম্মপুত্রের আয়োজনে শেরপুরে প্রস্তুতকৃত সার সুপারিশ কার্ড বিতরণ ও সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭মে) সকালে শেরপুর সদর উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক গবেষণার এসআরডিআই জামালপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন।

কৃষিবিদ মো. মাহবুবুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, এসআরডিআই জামালপুরের
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ.খ.ম মুর্শেদুর রহমান।
এসময় অন্যান্যদের মাঝে টিম ব্রম্মপুত্রের সদস্য মো. রবিউল ইসলাম, মো. সানাউল্লাহ সরকার, স্থানীয় কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও উপকারভোগী ৫২জন কৃষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি ও মুখ্য আলোচক ড. মো. হাবিবুর রহমান বলেন, কৃষকদের দোরগোড়ায় মৃত্তিকার সেবা পৌঁছে দেয়ার জন্যই এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, মাটি পরীক্ষা করে সার দিলে ফসলের ফলন ২০-২৫ ভাগ বাড়বে। সারের অপচয় কমবে। ফলে উৎপাদন খরচও কম হবে। সর্বেপরি মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং মাটি ও পানির দুষণ রোধ করা করা যাবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশে বাজারে প্রাপ্ত মাইক্রোনিউট্রিয়েন্টস সারগুলো বেশী ভাগই ভেজাল। ফলে এই প্রশিক্ষণের মাধ্যমে ভেজাল সার সনাক্তকরণ সহজ হবে। এতে ঘরে বসেই পানিতে সার সমূহ দ্রবীভূত করার মাধ্যমে বুঝতে পারবে সার সমূহ ভেজাল না আসল।

আলোচনা সভা ও প্রশিক্ষণ শেষে এমএসটিএল ব্রম্মপুত্রের মাধ্যমে প্রস্তুতকৃত ৫২টি সার সুপারিশ কার্ড কৃষকদের মাঝে প্রদান করেন অতিথিগণ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি