নালিতাবাড়ীতে ১৫৭৩ পিস ইয়াবাসহ আটক ১

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানকালে এক সহযোগীকে আটক করা হলেও মূল অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মে) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় নালিতাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাজম আলী ওরফে ছোট মাজম (৪০), পিতা ইউসুফ ওরফে ইসব-এর বসতঘরে তল্লাশি চালানো হয়। অভিযানে তার ঘর থেকে মোট ১৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় প্রধান আসামি মাজম আলী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার সহযোগী আব্দুল হালিম (৩৪), পিতা- আমিনুল ইসলাম, সাং- নয়াবিল ঘোনাপাড়া, থানা- নালিতাবাড়ী, জেলা- শেরপুরকে আটক করা হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করেছি। পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে। মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে। পরে আটক আসামি আব্দুল হালিমকে (১৫ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, পুলিশের এই অভিযানে আমরা স্বস্তি পাচ্ছি এবং তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি