শেরপুরে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া গ্রামে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ফজলুল হক(৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪মে) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক ফজলুল হক একই এলাকার মৃত সমেশ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, ফজলুল হক শনিবার রাতে বাড়ী থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। আজ রবিবার সকালে বাড়ির পাশে একটি মেহগনি গাছে তার ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ও এসআই নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, নিহতের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে তলপেটে, হাঁটুতে এবং পুরুষাঙ্গে জখমের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টিকে হত্যা বলেই সন্দেহ করছে। ইতোমধ্যে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি