ঝিনাইগাতীর বেদেপল্লী পরিদর্শনে মানবাধিকারকর্মী রাজিয়া সামাদ ডালিয়া

 

বিশেষ প্রতিনিধি

সমাজের প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বেদেপল্লী পরিদর্শন করেন মানবাধিকারকর্মী এবং শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।বৃহস্পতিবার (১ মে) বিকেলে তিনি সরাসরি ওই পল্লীতে যান। বেদে পল্লীর সরদার সাইফুল ইসলাম বাঘা সরদার,মাসুদ রানাসহ বেদে পল্লীর নারী ও শিশুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন। তাঁদের জীবনের কঠিন বাস্তবতা,দুঃখ-বেদনার গল্প মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে তাদের কল্যাণে কাজ করার আশ্বাস দেন।বেদে পল্লীর বাসিন্দারা জানান,এর আগে কখনো কোনো মানবাধিকারকর্মী সমাজের উচ্চ পর্যায়ের কেউ তাঁদের এলাকায় এসে সরাসরি খোঁজখবর নেননি। রাজিয়া সামাদ ডালিয়ার উপস্থিতি ও আন্তরিকতা তাঁদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই আবেগে কেঁদে ফেলেন।রাজিয়া সামাদ ডালিয়া বলেন,বেদে জনগোষ্ঠী আমাদের সমাজের এক নিঃস্ব ও উপেক্ষিত অংশ। রাষ্ট্রীয় বা সামাজিকভাবে তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি এখানে শুধু সহমর্মিতা জানাতে আসিনি,বরং তাঁদের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করতে চাই।তিনি আরও জানান,খুব শিগগিরই চক্ষু শিবিরসহ এই পল্লীর নারীদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য লুঙ্গি বিতরণ করা হবে। প্রয়োজন অনুসারে শিশুদের জন্য শিক্ষা ও পুষ্টি সহায়তার বিষয়েও পরিকল্পনা রয়েছে আমার।পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন,শেরপুর জন উদ্যোগের আহ্বায়ক মো, আবুল কালাম আজাদ,ব্যবসায়ী আসাদুল্লাহ স্বপন,ব্যাবসায়ী মো,ফারুক আহমেদ,মো মশিউর রহমান মুক্তা,সাংবাদিক সাইফুল ইসলাম জুয়েল,প্রমুখ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি