শেরপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি ঘটনার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার দুপুরে শহরের রঘুনাথ বাজার এলাকার টাউন হল মোড়ে বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নিরু শামছুন্নাহার নীরা, সহসভাপতি লুৎফুন্নাহার, সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, সদর উপজেলা কমিউনিস্ট পারটির সাধারণ সম্পাদক সোলায়মান আহমেদ, উদীচী শিল্পী গোষ্ঠী, শেরপুর জেলা সংসদের সদস্য এরশাদ আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানির ঘটনা বেড়েছে। যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করায় জড়িত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং অন্যরা এসব অপরাধমূলক কাজ করতে উৎসাহ পাচ্ছে। তাই এসব ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান তাঁরা।

মানববন্ধনে মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অরধশতাধিক সদস্য অংশ নেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি