শ্রীবরদীর গারো পাহাড়ে হাতির বিচরণ নির্বিঘ্ন করতে বন বিভাগের অভিযান

 

শ্রীবরদী প্রতিনিধি:

শেরপুর সীমান্তের গারো পাহাড় এলাকায় এশিয়ান প্রজাতির হাতির বিচরণ এবং খাদ্য ও আবাসস্থল নির্বিঘ্ন করতে বন বিভাগের অভিযান পরিচালনা করা হয়েছে।

(গত ২৮ এপ্রিল সোমবার )দিনব্যাপী এই অভিযানে আনুমানিক ৩০ একর সংরক্ষিত বনভূমিতে চাষকৃত ৩৫ টি অবৈধ সবজি/টাল সম্পূর্ণ রূপে কাটা হয় এবং বন্য হাতি চলাচলের জায়গা থেকে জি.আই তার কর্তন ও জেনেরেটর ভেঙে ফেলা হয়।

 

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো: সুমন মিয়ার সার্বিক সহযোগিতায় এবং কেন্দ্রীয় বন সংরক্ষক এ,এস,এম জহির উদ্দিন আকন এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় ময়মনসিংহ অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ ও সহকারী বন সংরক্ষক মো: সাদেকুল ইসলাম খান এর তত্ত্বাবধানে সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ ইমন এ অভিযানে অংশ নেয়।

এ সময় বালিজুরী রেঞ্জাধীন বালিজুরী সদর, মালাকোচা ও কর্ণঝোড়া বিটের আওতায় সংরক্ষিত বনভূমিতে হাতির নিরাপদ বিচরণ এবং খাদ্য ও আবাসস্থল পরিস্কার করা হয়।

 

অভিযানে অন্যায়ের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের সহকারি রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, কর্ণঝোড়া, সদর ও মালাকোচা বিট কর্মকর্তা আব্দুর রাকিব, গজনী বিট কর্মকর্তা সালেহিন নেওয়াজ, তাওয়াকুচা বিট কর্মকর্তা, সমেশ্চুরা বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ, ডুমুরতলা বিট সহযোগী কাওসার হোসেন, রকিবুল ইসলাম রকি সহ মধুটিলা, রাংটিয়া এবং বালিজুরী রেঞ্জ এর সকল স্টাফ, ইআরটি প্রতিনিধি ও স্থানীয় প্রতিনিধি সহ সচেতন জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি