ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬এপ্রিল) সকালে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খাঁন এর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মো. জাহিদুল হক মনির এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁন, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মো. ছালেহ আহম্মেদ প্রমূখ।

এসময় অত্র সমিতির সহ- সভাপতি মো. কামরুল হাসান কামরান, যুগ্ম সম্পাদক মো. হানিফ উদ্দিন, কার্যকরি সদস্য মো. নাজমুল হক সম্রাট, মো. লিটন শেখ, মো. মনির আহম্মেদ, মো. আবুল কালাম কালা সহ সমিতির সর্বস্তরের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে আগত প্রধান ও বিশেষ অতিথিদের ফুলদিয়ে বরণ করে নেয়া হয়। পরে ২০২৩-২০২৪ এবং ২০২৫-২০২৬অর্থবছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খাঁন। উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনে তা অনুমোদন করা হয়। সবশেষে উপস্থিত সদস্যদের মাঝে লটারির মাধ্যমে ৫০জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি