ঝিনাইগাতীর বাঁকাকুড়ায় এসআইএল-এর বাস্তবায়নে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

 

হারুন অর রশিদ দুদু :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া প্রাথমিক বিদ্যালয়ে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থা-এর বাস্তবায়নে ও পিএমইউ-এর অর্থায়নে হেল্থ ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত এ হেল্থ ক্যাম্পে অংশগ্রহণ করেন স্থানীয় কোচ, হাজং, গারো ও বর্মণ সম্প্রদায়ের অসংখ্য মানুষ। ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, পরামর্শ প্রদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া হয়। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার এমন আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা জানান, এসআইএল সংস্থা প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে চলেছে তার ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমন্বয় করে আজকে ফ্রি হেল্থ ক্যাম্প বাস্তবায়ন করছে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও করার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ শেরপুরের এরিয়া ম্যানেজার সুজল সাংমা বলেন, সমাজের প্রান্তিক কোচ, হাজং, গারো ও বর্মণ জনগোষ্ঠীকে স্বাস্থ্য সচেতন ও মূলধারার স্বাস্থ্যসেবার আওতায় আনাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। হেল্থ ক্যাম্পে চিকিৎসক হিসেবে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন ও মেডিকেল অফিসার ডা. কায়সার মামুন। এসময় এসআইএল-এর এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হেল্থ ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ঔষধ কোম্পানি বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি