নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ : দুই ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরের নকলায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ ও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার বিকালে শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ও নকলা উপজেলা প্রশাসনের পরিচালনায় নকলার কলাহাটি মধ্যবাজার ও পশ্চিম বাজারে সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ পলিথিন শপিং ব্যাগ এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত,২০১০) এর ১৫(১) এর ৪(খ) অনুযায়ী দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা আদায় করা হয়।

 

এসময় কলাহাটি মধ্যবাজারে সুজন স্টোরে ৯৫.৫০ কেজি পলিথিন জব্দসহ ২ হাজার টাকা ও পশ্চিম বাজারে নিয়ামত স্টোরে ২০২ কেজি পলিথিন জব্দসহ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নকলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র।

এসময় প্রসিকিউশন প্রদান করেন শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নকলা থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

জনস্বার্থে পরিবেশ দূষণ রোধে সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ পলিথিন শপিং ব্যাগ এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানানো হয়।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি