শ্রীবরদী প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড, মনু মিয়ার ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ

 

শ্রীবরদী প্রতিনিধি ;

শেরপুরের শ্রীবরদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত সভাপতি, ১৯৭১ সালের শ্রীবরদী থানা সংগ্রাম পরিষদের আহব্বায়ক,  মহান মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের অন্যতম সংগঠক, শেরপুর জেলা বারের সাবেক বিজ্ঞ আইনজীবী, শিক্ষানুরাগী, মানবাধিকার কর্মী, প্রবীণ  রাজনৈতিক ব্যক্তিত্ব

মরহুম বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ মনু মিয়ার আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী।

২০১১ সালের ১৪ ই এপ্রিল পহেলা বৈশাখ তিনি মৃত্যুবরণ করেন।

১৯৪৯ সালের ১৫ ই জানুয়ারি শ্রীবরদী উপজেলার

এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

১৪ ই এপ্রিল ২০২৫ ইং সোমবার তার ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে

মরহুমের কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে তার নিজ বাসভবনে।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি উপজেলার সার্বিক তথ্য, চিএ ও সম্ভাবনাময় নানা তথ্য সংবাদপত্রে তুলে ধরতে  ১৯৮৫ সালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে গঠন করেন শ্রীবরদী প্রেসক্লাব। আর প্রেসক্লাবের মুখপত্র হিসেবে সম্পাদনা করেন বনশ্রী নামের একটি সংবাদপত্র।

১৯৭১ সালের স্বাধীনতা পরবর্তী সময়ে শ্রীবরদী সদর ইউনিয়নের রিলিফ চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।

সদর ইউনিয়নের শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করতে নিজের নামে প্রতিষ্ঠা করেন

বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়। উপজেলার মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করতে গঠন করেন শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা

মরণোত্তর কল্যাণ ট্রাস্ট ও উপজেলা মুক্তিযোদ্ধা গন পাঠাগার।

শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন, ফতেহপুর ফাজিল মাদ্রাসা, ইন্দিল পুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা, শ্রীবরদী সরকারি কলেজ, শ্রীবরদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়  সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে দায়িত্ব পালন করেন।

জীবনের শেষ দিন পর্যন্ত প্রবীণ এই ব্যক্তিত্ব  ধর্মীয়, সামাজিক ও মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে গেছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি