শেরপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বুধবার বিকেলে শেরপুর সরকারি কলেজে মাঠে জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান এসব কর্মসূচির আয়োজন করেন।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপির প্রবীণ নেতা ও মাইসাহেবা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা, বিএনপি নেতা ও শেরপুর মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম মামুনুর রশীদ পলাশ, বিএনপি নেতা হাসানুর রেজা জিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ প্রায় এক হাজার সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

      শেরপুর প্রতিনিধি: একাত্তর টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি তারিকুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও ইলেকট্রনিক মালামাল চুরি করে নিয়ে…

    Share on Social Media

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

      ​শেরপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শেরপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

    শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত