শেরপুরে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

শেরপুরে মাহিন্দ্র ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। ২১ মার্চ শুক্রবার রাতে সদর উপজেলার বাজিতখিলার বটতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুসলিম (৩০) ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রী নিয়ে শেরপুর থেকে বাজিতখিলার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। পরে অটোরিকশাটি বটতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন আহত হয়।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে মুসলিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মুসলিম মারা যান।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জোবায়দুল আলম বলেন, ‘দুটি গাড়িই জব্দ করা হয়েছে। কিন্তু কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি