নকলায় অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মহামান্য হাইকোর্টের ১৩৭০৫/২০২২ নং রিট পিটিশনের আদেশ অনুযায়ী শেরপুর জেলার নকলা উপজেলায় ২টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর। ১৬ মার্চ রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নকলা উপজেলার গৌরদ্বারের ছাতুগাও এলাকায় মেসার্স সেভেন স্টার ব্রিকস এবং রুনীগাও এলাকায় মেসার্স চমক ব্রিকসে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেয় এবং ইটভাটার কিলন ভেঙে দেওয়া সহ কাচা ইট বিনষ্ট করে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার ।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নুর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস সহ কর্মচারীবৃন্দ।

অভিযান পরিচালনায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স ও সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভাটাগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি