শেরপুরের ঝিনাইগাতীতে পাখি শিকারের অপরাধে এক ব্যাক্তিকে দুই হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি: 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পাখি শিকারের অপরাধে মো. লেমন মিয়া নামের এক ব্যাক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লেমন উপজেলার দীঘিরপাড় গ্রামের মৃত চান মিয়ার ছেলে। বুধবার বিকেলে উপজেলার বনকালি গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এ জরিমানার আদেশ দেন।


উপজেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীর বনকালি গ্রামে একজন শিকারি বেশ কয়েকদিন ধরে জাল দিয়ে বিভিন্ন ধরনের পাখি শিকার করে আসছেন-এমন সংবাদের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বনকালি গ্রামে অভিযান চালান। এ সময় সেখানে জাল ও ছয়টি তিলা ঘুঘুসহ লেমন মিয়াকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে নির্বাহী ম্যাজিস্রেনেট আশরাফুল আলম রাসেল ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে লেমন মিয়াকে দোষী সাব্যস্ত করে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। লেমন তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
পরে আদালতের নির্দেশে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা উদ্ধারকৃত পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত এবং পাখি ধরার সরঞ্জামাদি ধ্বংস করেন। অভিযানকালে জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ড লাইফ বিভাগের রেঞ্জার আব্দুল্লাহ আলামিন আদালতকে সহযোগিতা প্রদান করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি