ধর্ষণের প্রতিবাদে শেরপুর কলেজ ছাত্রদলের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: 
দেশব্যাপী নারী নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় কলেজের মেইন গেটে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ গতকাল রবিবার (৯ মার্চ) ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমানে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি অবনতি হয়েছে। এসবের পরও উপদেষ্টা সরকারের কাজে আমরা হতাশ। এখান থেকে উত্তোরনের জন্য একটি নির্বাচিত সরকার দরকার। যেখানে ধর্ষণের অভিযুক্ত রয়েছে, সুস্পষ্ট অভিযোগ রয়েছে তবুও বিচারে এত দীর্ঘসূত্রতা আমাদের হতাশ করছে। আমরা ধর্ষকের প্রকাশ্য শাস্তি চাই।’

এসময় শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শারদুল ইসলাম মুরাদ, যুগ্নঃআহবায়ক আব্দুল আজিজ, যুগ্নঃআহবায়ক শামীম মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্নঃআহবায়ক ইমরান হোসেন ,জেলা ছাত্রদলের সাবেক যুগ্নঃসাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, কলেজ ছাত্রদল নেতা রাব্বি, নয়ন, সিহাব প্রমুখ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি