শেরপুরে ব্যাট দিয়ে পিটিয়ে যুবককে হত্যার প্রতিবাদে ও জড়িত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি :

শেরপুরে চালকলের মাঠে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হাবিবুর রহমান তালুকদার ওরফে লেমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও জড়িত সকল আসামির গ্রেপ্তার ও ফাঁসির শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন করা হয়। নিহত হাবিবুর রহমান পৌরসভার দিঘারপাড় এলাকার ধান–চাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে।

বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সদস্য নূরুল ইসলাম তালুকদার, নিহত হাবিবুর রহমানের বাবা গোলাম মোস্তফা তালুকদার, মা হাসনা বানু, বোন মিতালী বেগম, ফুফু (বাবার বোন) রাশিদা বেগম, প্রতিবেশী আব্দুল গনি, মো. শাহজাহান প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত শুক্রবার দিঘারপাড় এলাকায় হাবিবুরের বাবার মালিকানাধীন চালকলের মাঠে কয়েকজন তরুণ ক্রিকেট খেলতে যান। এ সময় হাবিবুর তাঁদের ক্রিকেট খেলতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই তরুণেরা তাঁকে (হাবিবুর) ক্রিকেটের ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। শনিবার রাতে ঢাকার মহাখালী মেট্রোপলিটন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান মারা যান। এ ঘটনায় নিহত হাবিবুরের বাবা বাদী হয়ে ১২ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। কিন্তু এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি। এতে নিহতের পরিবারে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বক্তারা হাবিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার ও আসামিদের দ্রুত বিচারসহ ফাঁসির দাবি জানান তাঁরা। কর্মসূচিতে তিন শতাধিক এলাকাবাসী অংশ নেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, হাবিবুর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করা যায়, শিগগিরই তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি