শেরপুরে ব্যাট দিয়ে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ

শেরপুরে চালকলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করায় কয়েকজন তরুণের বিরুদ্ধে ব্যাট দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যার অভিযোগ ওঠেছে। নিহত ব্যক্তির নাম মো. হাবিবুর রহমান তালুকদার ওরফে লেমন (৩২)। হাবিবুর শেরপুর পৌরসভার দিঘারপাড় এলাকার ধানচাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তিনি বাবার ব্যবসা দেখাশোনা করতেন।

শনিবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান মারা যান। এর আগে গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কয়েকজন তরুণ দিঘারপাড় এলাকার চালকলে হাবিবুরকে ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
হাবিবুর রহমানের মৃত্যুর বিষয়টি তাঁর স্বজন মো. কামরুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি রোববার সকালে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে নিহত হাবিবুর রহমানের লাশ শেরপুরের বাড়িতে আনা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে শেরপুর পৌরসভার দিঘারপাড় এলাকায় হাবিবুর রহমানের বাবার মালিকানাধীন চালকলে কয়েকজন তরুণ ক্রিকেট খেলতে যায়। এ সময় হাবিবুর তাঁদের চালকলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় নাজমুল ইসলামসহ কয়েকজন তরুণ তাঁকে (হাবিবুর) ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তাঁর মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় হাবিবুর রহমানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানী ঢাকার মহাখালী মেট্রোপলিটন মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। মেট্রোপলিটন মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে আটটার দিকে হাবিবুর রহমান মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, স্বজনদের মাধ্যমে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হাবিবুরের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। হাবিবুরকে মারধরের ঘটনায় ইতিমধ্যে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। এখন সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি