শেরপুরে রাজশাহী বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতা মামলা দায়ের

শেরপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বাদী হয়ে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ায় অভিযোগে রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছেন।

তিনি ২৩ মে মঙ্গলবার দুপুরে জেলা চীফ জুডিশীয়াল আদালতে (১২০(খ)/৫০০/৫০৬) ধারায় আবু সাঈদ চাঁদকে প্রধান আসামী করে আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা রেখে এ মামলা দায়ের করা হয়। বাদীর পক্ষে জেলা জজ কোর্টের আইনজীবী ও আওয়ামীলীগ নেতা এডভোকেট এম. মোছাদ্দেক ফেরদৌসী মামলাটি দায়ের করলে বিজ্ঞ সি আর আমলী আদালতের বিচারক মো. শরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে এর আদেশ পরে জানানো হবে বলে জানাগেছে।

মামলার বিবরণীতে বলা হয়, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপি’র আহŸায়ক আবু সাঈদ চাঁদ জেলার পুটিয়া নামক স্থানে প্রকাশ্যে এক জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগে সভাপতি শেখ হাসিনাকে কবরে পাঠানো হবে বলে বক্তব্য দেন। যা মাননীয় প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রীর জন্য মর্যাদাহানীকর এবং বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরুপ। এ ঘটনায় বাদী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু সংক্ষুব্ধ, মর্মাহত ও মানষিকভাবে আহত হয়ে এ মামলা দায়ের করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এ বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী জানায়, দেশের শান্তিশৃঙ্খলা যেন নষ্ট না হয় এবং মাননীয় প্রধান মন্ত্রীর জানমালের নিরাপত্তা রক্ষা হয় সেজন্য দলের সাধারণ সম্পাদক আজ আইনগত আশ্রয় নিয়েছেন। মামলাটি বিজ্ঞ বিচারক আমলে নিয়েছেন তবে তার আদেশটি পরে দেয়া হবে বলে জানায়।

এদিকে মামলার বাদী ছানুয়ার হোসেন ছানু জানায়, দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করতে বিএনপি যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের বীজ বোপন করেছেন রাজশাহীর সেই বিএনপি নেতা। তিনি ওই বিএনপি নেতাকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করে তাকে গ্রেফতার ও দ্রæত বিচারের আওতায় আনার জন্য দাবী জানায়।

এসময় আদালত প্রঙ্গনে জেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি