শেরপুরে আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার বিকালে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ওই খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ৩০ পয়েন্ট পেয়ে সদর উপজেলা কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ১৬ পয়েন্ট পেয়ে ঝিনাইগাতী উপজেলা কাবাডি দল রানার্সআপ হয়।

ফাইনাল খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ানুরাগী সুধী-দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ কাবাডি প্রতিযোগিতায় জেলার ৪ উপজেলা কাবাডি দল অংশগ্রহণ করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি