শেরপুরে তারুণ্যের উৎসবে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শেরপুরের ঐতিহ্যবাহী শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে ১৫ জানুয়ারি বুধবার বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে লাল দল ও সাদা দলে বিভক্ত হয়ে সদর উপজেলার ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করে। খেলায় নির্ধারিত সময় পর্যন্ত উভয় দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হওয়ায় গোলশুন্যভাবে খেলাটি শেষ হয়। এতে উভয় দলে খেলোয়াড়দেরকেই শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এর আগে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন।

এসময় জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রবিউন করিম মনি, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

এছাড়াও ক্রীড়া সংগঠক মো. আব্দুল মান্নান, হারুন অর-রশীদ, শেখ মোহাম্মদ হিমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফুটবল রেফারী মো. মুজিবুর রহমান, মো. শফিউল্লাহ ও হারুনুর রশীদ খেলাটি পরিচালনা করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি