শেরপুরে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার: গ্রেফতার ১

 

বিশেষ প্রতিনিধি :শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সিয়াম বাস কাউন্টারের সম্মুখ থেকে ৬ জানুয়ারি সোমবার ভোর রাতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারি আনোয়ার হোসেন ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদ এর ছেলে।

জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিনের নির্দেশে এসআই শফিকুল ইসলাম, এএসআই শামছুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিয়াম বাস কাউন্টারের সম্মুখ থেকে আনোয়ার হোসেনকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল এর আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার দুপুরে ধৃত মাদক কারবারিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

    শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত