তেঁতুলতলা কফিল উদ্দিন মন্ডল দারুস্ সুন্নাহ্ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরুষ্কার বিতরণ  

তেঁতুলতলা কফিল উদ্দিন মন্ডল দারুস্ সুন্নাহ্ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা কফিল উদ্দিন মন্ডল দারুস্ সুন্নাহ্ মাদ্রাসার আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী, শিক্ষক- গুনিজন সংবর্ধনা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পরে ইসলামি সংগীত, নুরানী শাখার বিষয়ে প্রদর্শনী, কৃতি শিক্ষার্থী ও অতিথি সংবর্ধনা, আলোচনা সভা, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ শেরপুর জেলা শাখার সভাপতি ও শেরপুর মাহবুব ফ্যাশন এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ মাহবুব আলম এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের অর্থোপেডিক ডাঃ অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান, মোঃ সালেহ্ আহাম্মদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদের খতিব
আলহাজ্ব ক্বারী মাওঃ মুফতি আকরাম হোসেন শেরপুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নকলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলাম, ঘাগড়া দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আলহাজ্ব খন্দকার মোঃ হাবিবুর রহমান, ৬ নং হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সাইদুল হক মাস্টার, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আঙ্গুর ইসলাম, প্যানেল চেয়ারম্যান ইউসুফ আলী, ঝিনাইগাতী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মমতাজ আলী, তেতুলতলা জীম ট্রেডার্সের সিজ্জাতুল মনির মাছুম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো: কফিল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো: আসলাম মিয়া, অত্র মাদরাসার পরিচালক মো: ইসমাইল হোসেন আকন্দসহ মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকগণ।

দোয়া পরিচালনা করেন লয়খা কেরাতুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হযরত মাওঃ ছিদ্দিক আহমদ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি