শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

শেরপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা চালকসহ ৬ জন নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার ভাতশালা জোরা পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানা গেছে, সকাল সাড়ে ১১টায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছলে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, সিএনজি চালক লোকমান হোসেন (৩৮) অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮), তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট বোন মাইশা তাসলিমা মীম (২২)।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। দুঘর্টনাকবলিত বাসটি আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি