শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান মহোদয় বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস এবং পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পরিদর্শন সম্পন্নের লক্ষ্যে ডিআইজি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

পরবর্তীতে পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত ০৬ টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

পরে রেঞ্জ ডিআইজি রিজার্ভ অফিস, পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বিভিন্ন দপ্তর (ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা) এর সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।

এ সময় শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি