শেরপুরে আসন্ন শুভ বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘‘ বড়দিন ২০২৪’’ উদযাপন উপলক্ষ্যে শেরপুর জেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়ে সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২৫ ডিসেম্বর ‘বড়দিন-২০২৪’ উদযাপন শেরপুর জেলায় নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়। শেরপুর জেলার গির্জাসমূহের নিরাপত্তা জোরদার করা সহ বড়দিন উদযাপন কমিটির করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন বিষয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ আসন্ন ‘বড়দিন-২০২৪’ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত তুলে ধরেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, ডিডি এনএসআই মোঃ বশীর উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি সহ শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি