জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ঝিনাইগাতীতে অটিজম শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত

 

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠান ১৮ ডিসেম্বর বুধবার ঝিনাইগাতী উপজেলার প্রতাবনগর ডি.এন. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, প্রতাবনগর ডি.এন. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম, প্রতাবনগর ডি.এন. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোবেল মিয়া। আরও উপস্থিত ছিলেন, প্রতাবনগর ডি.এন. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার এবং সভাপতিত্ব করেন, ঝিনাইগাতী আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলম। বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠানে ৪৩ জন অটিস্টিক বালক এবং ২৫ জন অটিস্টিক বালিকা অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় ৫০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, ঝুড়িতে বল নিক্ষেপ ও ফুল কুড়ানো ইভেন্টের আয়োজন করা হয়। শিশুরা সংগীত ও নৃত্যে অংশগ্রহণ করেন। অতিথিবৃন্দ খেলাধুলা শেষে অটিজম শিশু, অভিভাবক ও অটিজম বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন। খেলাধুলা পরিচালনা করেন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. হারুন-অর রশিদ, আব্দুল মান্নান ও প্রতাবনগর ডি.এন. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি