নালিতাবাড়ীতে যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালন

 

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে নানা কর্মসুচীর মধ্যদিয়ে ৫৪তম মহান বিজয় দিবস পালিত হচ্ছে। ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচীর সুচনা হয়।

ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নালিতাবাড়ী পৌর শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় জেলা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামি সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। সেখানেই চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য নিয়ে বিজয় মেলার আয়োজন করা হয়েছে।

এছাড়াও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করে উপজেলা প্রশাসন।

বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি