শেরপুরে নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজের নতুন সভাপতির সাথে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা

শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজের নতুন সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলামের সাথে কলেজের শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় অধ্যক্ষের কার্যালয়ে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

ওই কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজের নতুন সভাপতি ও শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম। এসময় তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে অনৈক্য এবং বিদ্বেষে কলেজের শিক্ষারমান প্রশ্নবিদ্ধ হয় এবং কলেজটি ভগ্ন দশায় পতিত হওয়ার উপক্রম দেখা দিয়েছিল। তাই কলেজের শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষকদের দ্বিধাদ্বন্দকে ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কলেজের শিক্ষার্থীদের পাঠদান সুন্দরভাবে দেয়ার জন্য তিনি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মোঃ আব্দুল মান্নান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি এডভোকেট আশরাফুন্নাহার রুবি, জেলা বিএনপি সাবেক যুব বিষয়ক সম্পাদক মোঃ রমজান আলী, শেরপুর শহর বিএনপি সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ, নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজের প্রভাষক মোস্তাক আহাম্মদ, প্রভাষক মুক্তার হোসেন, প্রভাষক ফারজানা ববি প্রমুখ।

মতবিনিময় সভা শেষে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় অন্যান্যদের মধ্যে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব শওকত জামান রিপন, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুল তালুকদার, শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ ওয়াদুদ সহ কলেজের শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি