নালিতাবাড়ীতে শ্রদ্ধায় ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ

শ্রদ্ধায় ও ভালোবাসায় শেরপুরের নালিতাবাড়ীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সেঁজুতি বিদ্যানিকেতন ও একুশে পাঠচক্র যৌথভাবে আয়োজন করে দিবসটি।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় সেঁজুতি বিদ্যানিকেতন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিশু শিক্ষার্থীরা। পরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী ও একুশে পাঠচক্রের সদস্যদের অংশগ্রহণে একটি শোক র‌্যালি পৌর শহরের প্রধান  সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে সহকারী শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মনি গাঙ্গুলির সঞ্চালনায় বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রধান মুনীরুজ্জামান, নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল, গণমাধ্যম কর্মী রনি চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিলো তখন পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।

মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার ইটখোলা ও মিরপুরের বধ্যভূমিসহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি