ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শেরপুর জেলা পুলিশকে সম্মাননা পুরস্কার প্রদান

শেরপুরের সময় ডেস্ক : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর-২০২৪ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর-২০২৪ খ্রিঃ মাসের সার্বিক কর্ম মূল্যায়নে শেরপুর জেলা পুলিশের শেরপুর সদর থানা পুলিশ চাঞ্চল্যকর শিউলী আক্তার হত্যা মামলার দ্রুত সময়ে রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে ময়মনসিংহ রেঞ্জের বিশেষ পুরস্কার লাভ করে শেরপুর সদর থানা পুলিশ।

সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমানের কাছ থেকে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম ও শেরপুর সদর থানার এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম।

এছাড়াও শেরপুর সদর থানার এএসআই (নিঃ) মোঃ শফিকুর রহমান এবং (কনস্টেবল মোঃ নাজমুল হক, লিটন মাহমুদ, আব্দুল হেলিম) এর পক্ষে সম্মানিত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি এর কাছ থেকে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

সভায় সম্মানিত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ শরিফুর রহমান বিপিএম, ময়মনসিংহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে উদ্দীপ্ত অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি