শেরপুরে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত

 

বিশেষ প্রতিনিধি:
‘জেগেছে বাংলাদেশ’ ও ‘সত্যে তথ্যে ২৬’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার উদ্যোগে শেরপুর পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, বিশিষ্ট সমাজসেবক ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সুশাসনের জন্য নাগরিক-সুজন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শওকত আলী, শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল আলীম তালুকদার, জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব এ এইচ নূরে আলম হীরা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, শিক্ষক আবু হান্নান, তরুণ আইটি উদ্যোক্তা সঞ্জয় বণিক, পাতাবাহার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দীপক দাম, অদম্য মেধাবী আবু হানিফ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়।

অনুষ্ঠানে সমাজ সেবক ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ‘প্রথম আলো বরাবর ভালো জিনিসটাকে তুলে ধরে। সত্য কথাকে প্রকাশ করে। বিগত সরকারের রক্তচক্ষুশূলকে উপেক্ষা করে প্রথম আলো সত্যকে প্রকাশ করে গেছে। আগামী দিনেও প্রথম আলোর কাছে প্রত্যাশা তারা সত্য প্রকাশে অবিচল থাকবে। দুর্নীতিমুক্ত, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক একটি সমাজ বিনির্মাণে প্রথম আলো আমাদের নির্দেশনা দিবে। এ দেশকে এগিয়ে নিতে প্রথম আলো ভবিষ্যতে আরও অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, প্রথম আলো এ দেশের মানুষের পাশে আছে, আর প্রথম আলোর পাশে আছে এ দেশের মানুষ।’
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ বলেন, সকল বাধা পেরিয়ে প্রথম আলো তার আদর্শে অবিচল থেকে দুই যুগের বেশী সময় ধরে সত্য তথ্য প্রকাশের মাধ্যমে সমাজকে আলোকিত করে দেওয়ার কাজটি করে যাচ্ছে। এখন প্রথম আলোর কাছে প্রত্যাশা, বাংলাদেশের বর্তমান প্রজন্মকে এগিয়ে নিতে প্রথম আলো তার সবকিছু উজাড় করে দিবে।
আলোচনাশেষে পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী। শেরপুর বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম সাইফ, মাশুকুর রহমান মিশুক, সভাপতি রবিন সাহা, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ শেরপুর বন্ধুসভার সকল সদস্য এতে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে স্থানীয় সুধিজন, পাতাবাহার খেলাঘর আসরের শিশু শিল্পী, তাদের অভিভাবক ও শেরপুর বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি