নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ আটক ২

 

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় ৭৭৪ বোতল মদসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার(৬ নভেম্বর) রাতে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল (২৫) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)
থানা পুলিশের তথ্যমতে, সহকারী পুলিশ সুপার(নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলামের নির্দেশক্রমে একটি চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত নয়টায় মাদক বিরোধী অভিযানের লক্ষে উপজেলার চারআলী বাজারে অবস্থান নেয়। সেই সময় একটি মাইক্রোবাস দাওধারা কাটাবাড়ি থেকে চারআলী বাজার অতিক্রম করতে গেলে পুলিশ গতিরোধ করে মাইক্রোবাসটিতে তল্লাসি চালিয়ে ৭৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। সেই সময় মাইক্রোবাস ফেলে তিনজন পালাতে গেলে আশরাফুল ও আলী হোসেন নামক দুজনকে আটক করে পুলিশ। অন্যদিকে আরেক আসামী আপেল পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম বলেন, ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। যার বাজারমুল্য ১০ লক্ষ ৭০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি