শেরপুরে শিক্ষার্থী হত্যা মামলার আসামি উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক আওলাদ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি:
শেরপুরে স্থানীয় লোকজনের বাধায় প্রথমে রক্ষা পেলেও অবশেষে গ্রেপ্তার হলেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাহবুব আলম হত্যা মামলার আসামি মো. আওলাদুল ইসলাম। আজ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা থেকে সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বুধবার সন্ধ্যায় আওলাদুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেরপুরে তিন কলেজশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সদর থানায় তিনটি পৃথক হত্যা মামলা হয়েছে। এসব মামলার এজাহার পরীক্ষা-নিরীক্ষা করে আওলাদুল ইসলামের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে র‍্যাব-১৪–এর জামালপুরের কোম্পানি কমান্ডার আবদুর রাজ্জাক বলেন, বুধবার বেলা তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা আওলাদুল ইসলামকে গ্রেপ্তার করতে র‍্যাব সদস্যরা গাজীরখামার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অভিযান চালান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওলাদুলকে ধরতে গেলে তাঁর চিৎকারে এলাকার সহস্রাধিক মানুষ তাঁদের বাধা দেন। এ সময় র‍্যাব ও জনতার মধ্যে সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকায় জননিরাপত্তার কথা বিবেচনা করে র‍্যাব সদস্যরা আওলাদুলকে গ্রেপ্তার না করে ঘটনাস্থল থেকে চলে আসেন। পরে সন্ধ্যায় সদর থানার পুলিশ ভাতশালা পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি