শেরপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে যুবকের মৃত্যু

 

শেরপুরের সময় ডেস্ক :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের দক্ষিণ কোন্নগর গ্রামে ফাঁদ পেতে বক শিকার করতে এসে ইঁদুর ধরার বৈদ্যুতিক ফাঁদে পড়ে আমির উদ্দিন নামের একজন শিকারী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে দক্ষিণ কোন্নগর গ্রামের ধান ক্ষেতে ওই শিকারীর লাশ পাওয়া যায়।
নিহত শিকারী আমির উদ্দিন (৩৫) পার্শ্ববর্তী নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান এলাকার বরকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইঁদুর থেকে আমন ফসল রক্ষায় দক্ষিণ কোন্নগর গ্রামের কৃষক ফরহাদ আলী তার ক্ষেতে ইলেকট্রিক ফাদঁ তৈরি করে রাখেন। এদিকে গত রোববার (৩ নভেম্বর) বক শিকারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন আমির উদ্দিন। এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি। ধারণা করা হচ্ছে, ফাঁদ পেতে বক শিকারের জন্য আমির উদ্দিন ওই ক্ষেতে আলা (ফাঁদ) দিতে যান। এসময় অসাবধানতাবশত সেখানে তৈরি করে রাখা ইলেকট্রনিক ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।

এদিকে মঙ্গলবার বিকেলে কৃষক ফরহাদ আলীর আমন ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে। এসময় তার পাশে পড়ে থাকা বক শিকারের সরঞ্জাম পাওয়া যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা আমির উদ্দিনের পরিচয় সনাক্ত করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি