শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

শেরপুরের সময় ডেস্ক : শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩ নভেম্বর রোববার রাতে তিন সদস্য বিশিষ্ট শেরপুর জেলা বিএনপির এক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।

এতে শেরপুর জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীকে জেলা বিএনপির আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক ও সাবেক সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ওই কমিটির অনুমোদন দেন।

এদিকে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

পরে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর পৌর শহরের মাধবপুর মহল্লায় তার বাসভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রেস ব্রিফিং করেন। পরে তিনি সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে ওই কমিটি অনুমোদনের কপি প্রদান করেন।

এসময় প্রেস ব্রিফিংয়ে তিনি উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে সাথে নিয়ে দলীয় কার্যক্রম আরো গতিশীল করতে জেলা বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অপরদিকে তিনি শেরপুর জেলায় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও রেল লাইন স্থাপনসহ উল্লেখ্যযোগ্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস ব্রিফিংয়ে শেরপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি