শেরপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন

 

শেরপুরের সময় ডেস্ক :

শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৮ ঘটিকা থেকে শেরপুর জেলার প্রার্থীদের পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ও নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং পরিক্ষা সম্পন্ন হয়েছে।

Physical Endurance Test (PET)- পরীক্ষায় শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিত্বে শারীরিকভাবে ফিটনেস সম্পন্ন যোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রদানের লক্ষ্যে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এছাড়াও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাসের প্রতিনিধি হিসেবে বিশেষ পুলিশ সুপার (সিআইডি) জনাব সুলতানা ফারমানা মাফি ও অতিরিক্ত পুলিশ সুপার (পিআইও,পুলিশ হেডকোয়ার্টাস) জনাব মোহাম্মদ আবু তাহের পিপিএম-সেবা । টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, নেত্রকোনা) শা্হ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার ( গফরগাঁও সার্কেল, ময়মনসিংহ) আফরোজা নাজনীন-সহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম এবং জেলা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার (২২ নভেম্বর ) সকাল ১০ টা হতে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ ও Physical Endurance Test (PET)-পরীক্ষার সকল ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি