শেরপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার উদ্যোগে শহর পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ প্রতিনিধি:

‘আমার শহর থাকুক পরিচ্ছন্ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার উদ্যোগে শহর পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার একটি ভালো কাজ হিসেবে প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার বন্ধুদের অংশ গ্রহণে শুক্রবার সকালে শেরপুর শহরের নবীনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ময়লা-আবর্জনা ও বর্জ্য পরিষ্কার, অপসারণ ও পরিচ্ছন্ন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে বক্তব্য দেন ঝিনাইগাতী আদর্শ সরকারি কলেজের প্রভাষক মলয় চাকী। এ সময় মলয় চাকী বলেন, শেরপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এখন দিনে ও রাতে পৌর এলাকার বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। এই শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতাও বিশেষভাবে প্রয়োজন। আর এ ক্ষেত্রে প্রথম আলো শেরপুর বন্ধুসভার পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিচ্ছন্নতা অভিযানে প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম সাইফ, সভাপতি রবিন সাহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক রুকন মিয়া, কার্যনির্বাহী সদস্য রকিবুল ইসলামসহ বন্ধুসভার সদস্যরা অংশ নেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি