শেরপুরে ছয় দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি :
দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ও ছয় দফা দাবি বাস্তবায়নে শেরপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বৈষম্য বিরোধী টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ, শেরপুর জেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বৈষম্য বিরোধী টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) মো. হাফিজুর রহমান, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি জুলফিকার আলী ভূট্টো, জেলা সদর হাসপাতালের এমটি মো. আব্দুল মোতালেব, শেখ ফরিদ আহমেদ, রেডিওগ্রাফার মো. মিজানুর রহমান, মো. আবু হাসান প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে তাঁরা ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহবান জানিয়েছেন। এসব দাবির মধ্যে রয়েছে, স্বতন্ত্র মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসী পরিদপ্তর গঠন, আইএইচটি সমূহকে কলেজে রূপান্তর করে ঢাকা আইএইচটিকে স্বতন্ত্র মেডিকেল সাইন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় গঠন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়ন পূর্বক নতুন পদ সৃষ্টি করে নিয়োগ প্রদান, গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নবম গ্রেডের পদ সৃজন পূর্বক স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করণ, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন ও মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসী প্রাইভেট নীতিমালা প্রণয়ন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতা ও স্করারশীপসহ সকল বিষয়ে বিএসসি ও এমএসসি কোর্স চালু করণ।
মানববন্ধনে শেরপুর জেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টসহ অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি