শেরপুরে ইনজেকশনের পর ২০ জন অসুস্থের অভিযোগ স্বজনদের

বিশেষ প্রতিনিধি:

ইনজেকশন দেওয়ার পর অন্তত ২০ জন ভর্তি রোগী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। ছবি: ইনডিপেনডেন্ট শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর অন্তত ২০ জন ভর্তি রোগী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার পর হাসপাতালের ৭ নম্বর মহিলা মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

রোগীর কয়েকজন স্বজন জানান, রাতে ওয়ার্ডে কর্তব্যরত নার্স রোগীদের ওষুধ ও ইনজেকশন দেন, এর কিছুক্ষণ পরই একে একে রোগীরা শ্বাসকষ্ট, বমি ও জ্বরে আক্রান্ত হতে থাকে। এ সময় আতংকিত হয়ে পড়েন তাঁরা। এ সময় বিষয়টি দায়িত্বরত নার্সদের জানানো হলেও তারা কোনো সাড়া দেননি বলে অভিযোগ রোগীর স্বজনদের।

এর পর স্বজনেরা দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান রোগীদের। খবর পেয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অসুস্থ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ইনজেকশনের পর রোগীদের অসুস্থ হয়ে পড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। তিনি বলেন, ‘ইনজেকশনে নয়, একজন রোগীর মৃত্যু দেখে ১০/১২ জন রোগী অসুস্থ হয়ে পড়েন।’

এদিকে যে নার্সের বিরুদ্ধে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ছাড়া কী ইনজেকশন দেওয়া হয়েছিল এর সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি