সংখ্যালঘু বলতে কোন শব্দে জামায়াত বিশ্বাস করে না : জামায়াতের আমীর হাফিজুর

শেরপুরের সময় ডেস্ক : শেরপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা জামায়াত নেতৃবৃন্দের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রোববার রাতে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জীতেন্দ্র চন্দ্র মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শহর জামায়াতের আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, নায়েবে আমীর গোলাম কিবরিয়া, শহর সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারি আমিনুর রসুল, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, জেলা সেক্রেটারি আতিকুল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত দে, সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব দাম ঠান্ডু প্রমুখ।

সভায় জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেন, শেরপুরে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাবগম্ভীর্যভাবে সম্পন্ন করতে জামায়াত সার্বক্ষণিক সহযোগিতা করবে। তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলতে কোন শব্দে জামায়াত বিশ্বাস করে না। এই দেশ সকলের, আমরা সকলে মিলে দেশকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।

মতবিনিময় সভায় শহর পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রবাল সূত্রধর, সদস্য সচিব তুষার ভৌমিক, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মহাদেব সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি