শ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ১৮

 

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:

শেরপুরের শ্রীবরদীতে সিয়াম ও মেঘলা নামের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন আহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টম্বর) সকালে উপজেলার পৌরসভা সীমান্ত সংলগ্ন শেখদি মোড়ে ঐ ঘটনা ঘটে। আহতরা হলো, শাহাদত (৪০), বাবু (২৪), তারিকুজ্জামান তারা (৩৫), শফিকুল (৫০), বিউটি (২৪), মনির (৩০), ইমরান হোসেন (৫০), আবুল কালাম আজাদ (২৬), হোসেন (২৪), হুসনে আরা (৪৮), জামাল বাদশা (৬০), সুবর্ণা (২৩), রায়হান (২২), শহিদুর (২৫), রুবেল (৩০), রফিকুল (৪৫), শিবু (২২), সাহাবাজ (৬০)। এদের মধ্যে রাজিবপুর গ্রামের মনিরকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলার মৃত জাবেল রহমানের ছেলে শফিকুল (৫০) শ্রীবরদী হাসপাতালে ভর্তি রয়েছে। বাকীদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জ-সানন্দবাড়ী গামী মেঘলা পরিবহন ও রৌমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সিয়াম পরিবহনের বাস। বিপরীত দিক থেকে ছেড়ে আসা বাস দুইটি শ্রীবরদী উপজেলার শেখদি মোড়ে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় ১৮ জন আহত হয়। এসময় বাসের ড্রাইভাররা পালিয়ে যায়। এঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতদের মধ্যে শফিকুল শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ও মনিরকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি