শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১৪ মামলার আসামী গ্রেফতার

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তাড়াকান্দি শিমুলতলী গ্রামে ২৯ এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৪ মামলার আসামী মো. কামাল হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ধৃত মাদক কারবারি মো. কামাল হোসেন সদর উপজেলার তাড়াকান্দি শিমুলতলী গ্রামের মৃত সাবু শেখের ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রিপন মিয়া, মো. বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স শনিবার বিকেলে সদর উপজেলার তাড়াকান্দি শিমুলতলী গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. কামাল হোসেনকে তার বশত বাড়ীর সম্মুখ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে।

ডিবি সূত্রে জানা গেছে, মাদক কারবারি মো. কামাল হোসেনের বিরুদ্ধে শেলপুর সদর থানায় আরো ১৪টি মাদক মামলা রয়েছে এবং আদালতে বিচারাধীন রয়েছে।

এব্যাপারে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ৩০ এপ্রিল রোববার দুপুরে মাদক কারবারি কামাল হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি