শেরপুরে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি:

শেরপুরে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে শহরের খরমপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারের ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম। রফিকুল জামালপুরের ইসলামপুর উপজেলার বাউসমারী গ্রামের মো. আবদুস সামাদের ছেলে।

লিখিত বক্তব্যে ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে রিফাত এন্টারপ্রাইজ ও রিফাত ফার্নিচার গ্যালারি নামে তাঁর দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ঝগড়ারচর বাজারের একটি সমিতিকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৬ আগস্ট একদল সন্ত্রাসী তাঁর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন সন্ত্রাসীরা তাঁর দোকানটি ভাঙচুর করে। এতে তাঁর প্রায় এক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। সন্ত্রাসীদের এসব কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ তাঁর (রফিকুল) কাছে রয়েছে ।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী রফিকুল বলেন, এসব ঘটনার বিষয়ে গত ২১ আগস্ট শেরপুরের দ্রুত বিচার ট্রাইব্যুনালে তিনি মামলা করেন। এরপর শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতাও পেয়েছেন। কিন্তু মামলা দায়েরের প্রায় এক মাস হলেও আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আসামিরা তাঁকে (রফিকুল) প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করেন তিনি।

জানতে চাইলে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বুধবার বিকেলে বলেন, আদালতের নির্দেশে ব্যবসায়ী রফিকুলের অভিযোগটি পুলিশ তদন্ত করছে। তদন্তকালীন সময়ে কাউকে আটক বা গ্রেপ্তার করা আইনসম্মত নয়। তবে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালতের নির্দেশনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী রফিকুল ইসলামের বাবা আবদুস সামাদসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি