ঝিনাইগাতীতে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ

 

হারুন অর রশিদ দুদু :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আত্মনির্ভরশীল দলের সদস্যদের অংশগ্রহণমূলক মনিটরিং (এফডিপি, আত্মনির্ভরশীল দল) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর ২০২৪ রোববার প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণকারীগণ অংশগ্রহণমূলক মনিটরিং কি বুঝতে ও অনুশীলন করতে পারবেন এবং তারা তাদের এফডিপি এবং আত্মনির্ভরশীল দলের কার্যক্রমের অগ্রগতি যাচাই করতে পারবে। প্রশিক্ষণে কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, সীডস প্রকল্প কী? সীডস প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা অংশগ্রহণমূলক মনিটরিং কী? অংশগ্রহণমূলক মনিটরিং কীভাবে করা যায়, মনিটরিং এবং অংশগ্রহণমূলক মনিটরিং মধ্যে ধারণা প্রদান পরিবার উন্নয়ন পরিকল্পনা (এফডিপি) কীভাবে অংশগ্রহণমূলক মনিটরিং করা যায়, এফডিপির মনিটরিং টুলস (সবুজ, হলুদ, লাল কালার ব্যবহারিক চর্চা) নিয়ে সহভাগিতা এসআরজির পরিকল্পনার অগ্রগতির অংশগ্রহণমূলক মনিটরিং টুলস (মুড মিটার/স্কোরিং) নিয়ে সহভাগিতা এবং প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত কর্মপরিকল্পনা প্রণয়ন আলোচনা করা হয়। উক্ত অংশগ্রহণমূলক মনিটরিং প্রশিক্ষণ প্রদান করেন, কারিতাস সীডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিস: অনন্যা সাংমা ও মাঠ সহায়ক লিয়া হাগিদক। প্রশিক্ষণে কাংশা ইউনিয়নের পানবর গ্রামের মোট ২টি আত্মনির্ভরশীল দলের ২০ জন সদস্য অংশগ্রহণ করে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি