শেরপুর জেলা সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

 

বিশেষ প্রতিনিধি : ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতাল ড্রীমস সার্ভিসেস লিঃ এর আউটসোসিং প্রক্রিয়ায় চাকরির পুন:বহাল এবং এক বছরের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের আউটসোর্সিং এ কর্মরত কর্মচারীরা। ১৫ সেপ্টেম্বর রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে তারা ওই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের ওয়ার্ড বয় মাহবুব আলম জাহাঙ্গীর, অনুদ্বীপ হরিজন, লক্ষী রাণী হরিজন, রেখা হরিজন।

এসময় তারা বলেন, ‘আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। কিন্তু, গত এক বছর ধরে বেতন পাচ্ছি না। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। ঠিকাদারি প্রতিষ্ঠান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাইনি। এ বিষয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করছি।’

তারা আরো বলেন, ‘যারা স্থায়ী কর্মচারী, তারা মাস শেষে নিয়মিত বেতন পাচ্ছেন। একই পদে চাকরি করে আমাদের মাস শেষে বেতনের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়। আমাদের দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধসহ চাকরি পুন:বহালের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে মোশারফ, শাহাজাহান, জুয়েল, বিপ্লব, মিলনসহ আউটসোর্সিং এ কর্মরত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি