শেরপুরে মৎস্য খামার থেকে যুবকের লাশ উদ্ধার

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামা শেরীরচর গ্রামের জনৈক জিন্নত আলীর মৎস্য খামার থেকে ৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মোঃ মোস্তাকিন (৩২) নামে এক মাদক সেবী যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

মোস্তাকিন শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার জনৈক মজিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার বাসিন্দা মোস্তাকিন তার মাকে নিয়ে সদর উপজেলার নামা শেরীরচর গ্রামে একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিল।

পরিবার সূত্রে জানা গেছে, মোস্তাকিন প্রায় মাদক সেবন করে থাকতো। শুক্রবার সে রাতে বাসায় ফেরেনি। পরদিন শনিবার সকালে জিন্নত আলী মৎস্য খামারে এলাকাবাসী তার লাশ ভাসতে দেখে শেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই মাদকসেবী যুবকের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি