শেরপুরের নকলায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

 

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের নকলা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় এ মেলার আয়োজন করেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী।

এতে প্রধান অতিথি ইউএনও সাদিয়া উম্মুল বানিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ ইসহাক আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, যুগ্মআহবায়ক আব্দুল হক, জামায়াত নেতা খাদেমুল ইসলাম, বিএডিসি সার-বীজ ডিলার সমিতির সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী বলেন, তিন দিনব্যাপী অনুষ্ঠেয় এই মেলায় ১৮টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। এতে দেশি-বিদেশী বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছের চারাসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উপকরণ প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনী স্টল থেকে স্বল্পমূল্যে গাছের চারা কেনা যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। বৃহস্পতিবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া সেরা স্টলের মালিকদের মধ্যে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি