বরিশালে পুলিশের করা মামলার আসামি বিএনপি ৩৮ নেতাকর্মী খালাস

 

বরিশালে এক যুগ পূর্বে পুলিশের করা মামলার আসামি বিএনপি অঙ্গ সংগঠনের ৩৮ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। বুধবার বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নুরুল আমিন আসামিদের খালাস দেন। খালাসপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বর্তমানে পদ স্থগিত) বিলকিস জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির এক নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, যুবদল নেতা আক্তারুজ্জামান শামীম, খাজা মো. ইকবাল, জিএম আতায়ে রাব্বী, হাবিবুর রহমান টিপু, বাবুগঞ্জ উপজেলার বিএনপির আহবায়ক সুলতান আহমেদ, সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স, আমিনুল ইসলাম লিপন, ফিরোজ আল আমিন পলাশ, বদিউজ্জামান টলন উল্লেখযোগ্য। মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল প্রধান আসামি ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচী পালনের জন্য বিএনপি নেতাকর্মীরা নগরীর গড়িয়াপাড় এলাকায় জড়ো হয়। তারা যানাবাহন চলাচল বন্ধ করে দিলে পুলিশ গিয়ে বাঁধা দেয়। তখন পুলিশের উপর হামলা করে। পুলিশ জানমালের রক্ষায় টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই মাকসুদুর রহমান মুরাদ বাদী হয়ে মামলা করেন। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি একই থানার নুরুল আলম ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। মামলার স্বাক্ষীরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় সকলকে খালাস দেওয়া হয়েছে।

 

Share on Social Media
  • Related Posts

    স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

    নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয়…

    Share on Social Media

    মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে মায়ের কফিনের পাশে বসে ছেলে তারেক রহমানকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। ৩১ ডিসেম্বর বুধবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি